admin
১৫ মার্চ ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু।

ভোলা নিউজ প্রতিবেদক।।

আজ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস  ক্যাম্পেইন হবে। এর আওতায় প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । এবার জেলায় দুই লাখ ৮৯ হাজার ৫৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসূল খাওয়ানো হচ্ছে। ভোলার সিভিল সার্জন ডা.মো: মনিরুল ইসলাম জানান, উপকুলীয় জেলা ভোলায় আজ ১৫ মার্চ সকাল থেকেই ৭ উপজেলা ও চারটি পৌর এলাকায় শুন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। তিনি জানান, জেলার সব ইপিআই (টিকাদান) কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পুরো ক্যাম্পেইন তদারকি করছেন স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

তিনি আারো জানান, যে সব শিশুর বয়স শুন্যথেকে ১১ মাস, তাদের জন্য নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে জেলার সব উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ সম্পন্ন হওয়ায় টিকাদানে কোনো ঘারতি নেই।
সিভিল সার্জন জানান, সঠিকভাবে এ ক্যাম্পেইন তদারকির জন্য জেলায় ২৭১ জন স্বাস্থ্য সহকারী, ১২৭ জন পরিবার পরিকল্পনা কর্মী, ২২১জন সিএইচসিপি ও ২২১৬ জন সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। জেলায় সর্ব মোট ১৬৮০ টি অস্থায়ী কেন্দ্র ও ১৬৮৯ টি স্থায়ী কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। দূর্গম চরাঞ্চলে রয়েছে ভ্রাম্যমান টিম, বাস ষ্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতেও ক্যাম্পেইন বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে টিম কাজ করছে বলেও জানান সিভিল সার্জন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1613" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০