admin
১১ মার্চ ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তজুমউদ্দিনে চেয়ারম্যানকে গ্রেফতার করায় মিশ্র প্রতিক্রিয়া

তজুমউদ্দিনে চেয়ারম্যানকে গ্রেফতার করায় মিশ্র প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার:

ভোলার তজুমদ্দিনে ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে আটক করায় মলংচোড়া ইউনিয়নের এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

। পরে আটক চেয়ারম্যানকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা।

প্রশাসন সুত্রে জানা যায় -ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার (১০ মার্চ ২০২৫)দুপুর ২টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ মধ্য বাজারে ডাচবাংলা এজেন্ট ব্যাংকে অভিযান পরিচালনা করেন। এ সময় নাশকতার অভিযোগে আ’লীগ নেতা ও বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরনবী সিকদারকে (বাবুল) আটক করেন। পরে আটক নুরনবী সিকদারকে তজুমদ্দিন থানা পুলিশের নিকট হস্তান্তর করেন কোষ্টগার্ড সদস্যরা। এই খবর সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দলমত নির্বিশেষে সবাই তার মুক্তি চেয়ে ফেসবুক পোস্ট করেন। এছাড়াও

মো. হাসনাইন আহমেদ নামে ফেসবুক আইডি থেকে নেওয়া -জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান পুরস্কার প্রাপ্ত এবং তজুমদ্দিন উপজেলা সরকারি কলেজ অর্থনৈতিক বিভাগের প্রফেসর মোঃ নুরনবী সিকদার বাবুল পাশাপাশি ২৩ বছর বড় মলংচোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ যাবৎ কালে চেয়ারম্যান থাকা অবস্থায় উনার নামে কোন অভিযোগ এবং দুর্নীতি নাই। মলংচোড়া ইউনিয়নের অসহায় এবং হতদরিদ্র মানুষের পাশে ছিলেন নিরন্তর।

শিক্ষার মান উন্নয়ন স্বাস্থ্য কমপ্লেক্স জনসাধারণের জন্য রাস্তা নির্মাণ এবং অসহায় মানুষের বাসস্থান সব কিছুই উনার হাত ধরে হয়েছে। মলংচোড় ইউনিয়নে শিক্ষার মান শুন্য থেকে শতভাগ করা,অসহায় গরীব মানুষকে মিথ্যা মামলা থেকে মুক্তি।জনসাধারণের জন্য এমন শত শত সামাজিক কার্যক্রম উনার অবদানে হয়েছে। মডেল হাইস্কুল সেতু নির্মাণ এমন অনেক কাজ উনি উনার মেধা দক্ষতা এবং শ্রমে মলংচোড়া ইউনিয়নবাসির জন্য নিয়ে আসছেন।

আফসোস এবং দুঃখের বিষয় হলো ষড়যন্ত্র করে মলংচোড়া ইউনিয়নের মানুষের থেকে আলাদা করার জন্য মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে।

আমরা মলংচোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং উনার নিঃশর্তে মুক্তির দাবী করেন।

আরো একজন লিখেন-মো.
নুরনবী সিকদার (বাবুল প্রফেসর) পেশায় একজন কলেজ শিক্ষক। ২৩ বছর চেয়ারম্যান জীবনে তাঁর বিরুদ্ধে ফৌজদারী আইনে বর্তমানে একটি মামলাও খুঁজে পাওয়া যায়নি।

অথচ ভোলার তজুমদ্দিন উপজেলার মলংচোড়া ইউনিয়নে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটানো, বেকারদের কর্মসংস্থানে অগ্রনী ভুমিকা পালনকারী,আইডল* ইউনিয়নের বেশী সংখ্যক লোকের প্রিয়ভাজন ব্যক্তিকে গতকাল বিনা অপরাধে গ্রেফতার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে সংশ্লিষ্ট বাহিনী। তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইউনিয়নের বহু সংখ্যক লোক বিষয়টি স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারেনি।অধ্যাপক নুরনবী সিকদারের সমর্থক বাবুল চেয়ারম্যান এর মুক্তির জন্য অনেকেই যার যার অবস্থান থেকে দাবী জানাচ্ছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1570" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০