admin
৫ মার্চ ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ৬ মাসে অস্ত্র-গুলিসহ ৭০ সন্ত্রাসী ও ৬১ দুষ্কৃতিকারীকে আটক

 

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলাসহ উপকূলের বিভিন্ন স্থানে গত ৬ মাসে অভিযান চালিয়ে ৩৪টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড তাজা গুলি, সাউন্ড গ্রেনেড, ককটেল ও হাতবোমাসহ ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬১ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বুধবার (৫ মার্চ) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, কোস্টগার্ড দক্ষিণ জোনের তত্বাবধানে গত ৬ মাসে ৩১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড তাজা গোলা, ১০ রাউন্ড ব্লাংক গোলা, সাউন্ড গ্রেনেড ৩টি, ককটেল ১২টি এবং হ্যান্ড বোমা ৪৩টি উদ্ধার করে ও ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করা হয়।

এছাড়াও দেশের চলমান পরিস্থিতিতে অভিযান ডেভিল হান্টের আওতায় ৬১ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড আরো জানায়, মাদক নিয়ন্ত্রণে প্রায় ১১ কেজি গাঁজা, ৪ লক্ষ ২৬ হাজার ৪শত ১১ পিস ইয়াবা, ১১৬ বোতল ফেনসিডিলসহ ১১ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অন্যদিকে, জাটকা সংরক্ষণ অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, কম্বিং অপারেশন ও মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ৪৪ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল, ১২ কোটি মিটার অবৈধ চরঘেরা জাল, ৪১ লক্ষ মিটার অবৈধ মশারী জালসহ ২ কোটি মিটারের বেশি অবৈধ অন্যান্য জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়াও আনুমানিক ১ লক্ষ ২ হাজার ৬৩১ কেজি জাটকা ইলিশ, ১ হাজার ২৫০ কেজি অবৈধ সামুদ্রিক মাছ, ১ হাজার ২৪১টি পাঙ্গাশের পোনা ধরার চাই ও ৩২ হাজার ৫৬০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত পাঙ্গাসের পোনা তেতুঁলিয়া ও মেঘনা নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1494" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০