admin
৩ মার্চ ২০২৫, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার চরফ্যাশনে চোর সন্দেহে ধাওয়া করে ধরে চোখ তুলে নিলো গ্রামবাসী

চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মো. শাহজাহান মিন্টিজ (৪০) নামে একজনকে চোর সন্দেহে ধরে হাত-পা ভেঙে চোখ তুলে নিয়েছে গ্রামবাসী। রোববার (২ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে। মো. শাহজাহান মিন্টিজ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর আরকলমী গ্রামের মো. ছিডু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন চোর বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, শাহজাহান মিন্টিজ একজন পেশাদার চোর। তিনি কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছেন। জেল থেকে বের হয়ে আবার চুরি করেন। তার বাবাও চোর ছিলেন। তারা আরও জানান, গত বেশ কিছু দিন ধরে নজরুল নগরসহ আশপাশে কয়েকটি ইউনিয়নে একাধিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহান মিন্টিজের ওপর গ্রামবাসী ক্ষিপ্ত হয়। রোববার গ্রামবাসী তাকে তার বাড়িতে দেখতে পেয়ে ধাওয়া করলে দৌড়ে গ্রামের জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে আশ্রয় নিতে গেলে আটক করেন। পরে তাকে পাশের বারেক ফরাজী বাড়ির পুকুর পাড়ে এনে গণপিটুনি দেন। এসময় তার চোখ তুলে সেখানে ফেলে গ্রামবাসী চলে যান। পরে স্থানীয় গ্রাম পুলিশ সোরহাব হোসেনের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
তবে শাহজাহান মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগমের অভিযোগ, তার স্বামীকে সন্দেহজনকভাবে গ্রামবাসী তাদের বসতঘরে এসে ধাওয়া করেন। তাকে ধরে মারধর করে হাত-পা ভেঙে চাকু দিয়ে চোখ তুলে দেয়। তিনি ওই সময় উপস্থিত থাকলেও গ্রামবাসীর ভয়ে তাকে বাঁচাতে সাহস পাননি।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন জানান, ওই ব্যক্তিকে হাত পা ভাঙা ও চোখ তোলা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, ঘটনাটি লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে জানতে পেরেছি শাহজাহান মিন্টিজ নামে একজনকে চুরির অভিযোগে গ্রামবাসী গণপিটুনি দিয়ে হাত-পা ভেঙে চোখ তুলে নিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1471" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০