admin
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ভুয়া এনএসআইকে ধরলো আসল এনএসআই

 

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলায় জয় চন্দ্র দে (২৬) নামের ভুয়া এক এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) সদস্যকে ভোলায় কর্মরত এনএসআই ও পুলিশের সমন্বয়ে আটক করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জয় চন্দ্র দে বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত হারাধন চন্দ্রের ছেলে।

বিকেল ৫টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জয় চন্দ্র দে নামের ওই ব্যক্তি এনএসআই সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষদেরকে বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তর এবং শিল্প প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিত। সবশেষ ভোলা শহরের বাসিন্দা সেলিম মৃধাকে চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলায় কর্মরত এনএসআই সদস্যদেরকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1383" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০