admin
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় মাহফিল শুনতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ভোলায় মাহফিল শুনতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলার লালমোহনে মাহফিল থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা আরাফাত রহমান ফাহিমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামিয়া কামিল মাদ্রাসার মাহফিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরাফাত রহমান ফাহিম লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি ওই মাদ্রাসা থেকে সদ্য কামিল পাশ করে কবি নজরুল কলেজে অধ্যয়নরত রয়েছেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবিদুর রহমান আকিবের ছোট ভাই।

জানা যায়, ফাহিমের পরিবার আওয়ামী লীগ সমর্থিত পরিবার। তার বাবা-ভাই সবাই আওয়ামী রাজনীতির পদ পদবীতে ছিলেন। ফাহিম মাদ্রাসায় পড়া অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। তবে ছাত্রলীগের রাজনীতিতে থাকা অবস্থায় ফাহিম কখনো অনৈতিক কর্মকাণ্ড ও সহিংসতার সাথে জড়িত ছিলেন না।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ বলছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড ও সহিংসতা সংক্রান্ত মামলায় ভোলা-৩ আসনের সাবেক সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনকে প্রধান আসামী করে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীসহ মোট ৫৫ জনের নাম উল্লেখ এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার ফাহিম ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি ওই মাদরাসায় ছাত্রলীগের সাথেও জড়িত ছিলেন। তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1370" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০