admin
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক ভোলা টাইমস্ এর যুগপূর্তি অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ বছর পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুব দলের সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক তানভীর হোসেন তালুকদার, জেলা জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা সভাপতি ওবায়েদ বিন মোস্তফা, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাছনাইন পারভেজ, সিনিয়র সাংবাদিক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, আহাদ চৌধুরী তুহিন, মোকাম্মেল হক মিলন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, রুপালী বাংলাদেশের ভোলা জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, ভোলা নিউজের সম্পাদক ও দৈনিক ভোলা টাইমস্-এর অনলাইন সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম, ভোলা টাইমস্-এর মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা রিমি সরদার, জাতীয় সাংবাদিক সংস্থার ভোলা জেলা শাখার সভাপতি আবদুস শহিদ তালুকদারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। আগত অতিথিগণকে বরন করে নেন ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব ও ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হেলাল গোলদার। শুভেচ্ছা বক্তব্যে ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হেলাল গোলদার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেন। ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব আগত অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। মশিউর রহমান পিংকুর উপস্থাপনায় আগত অতিথিদের মধ্যে বেশ কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন। উপস্থিত অতিথিরা বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা এ জেলায় যেমন প্রাকৃতিক সম্পদ রয়েছে তেমনি এই জেলায় রয়েছ পর্যটনের বিপুল সম্ভাবনা। এসব সম্পদকে কাজে লাগিয়ে ভোলাকে দেশসহ বিশ্ব দরবারে তুলে ধরতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। সৈরাচার সরকারকে বিতারিত করার জন্য গণমাধ্যমের ভুমিকা সম্পর্কেও আলেচনা করা হয়। সাংবাদিক সুরক্ষার বিষয়টিও উঠে আসে আলোচনায়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে পাঠকের কাছাকাছি পৌঁছানোর তাগিদ দেয়া হয়। ভোলা শহর রক্ষা বাঁধ, ভোলা খাল দখল ও দূষণ রোধ, ভোলা শহরে যানজট মুক্ত করা, জলদস্যু দমনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রাখার জন্য আহ্বান জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোলা টাইমস্-এর সাবেক সম্পাদক সাকেরা শারমিন, উপদেষ্টা মো. সামসুদ্দিন, আইন উপদেষ্টা এ্যাডভোকেট ফয়সাল, যুগ্ম সম্পাদক তুহিন খন্দকার, লিটন শেখ, এন এম আলম, বিজয় বাইন, ব্যবস্থাপনা সম্পাদক এসিডি অর্জুন, নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম রিয়াজ, সিনিয়র স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন রাজু, নিরব,হারুন, তারেক, স্টাফ রিপোর্টার মোহাম্মদ সোহেল, হাসনাইন আহমেদ, মেহেদী হাসান সুমন, আবুল কালাম আজাদ, বাবুল রানা, হালিম খান, ক্রাইম রিপোর্টার কামরুল হাসান অটলসহ ভোলা টাইমস্ পরিবারের সদস্যবৃন্দ। দৈনিক ভোলা টাইমস্ এর প্রধান সম্পাদক মো. আলী জিন্নাহ রাজিবের সার্বিক সঞ্চালনায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1280" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০