admin
১৩ ফেব্রুয়ারী ২০২৫, ৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু

 

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:: ভোলার তজুমুদ্দিন উপজেলায় গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই চোর হলেন-উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) ও বোরহানউদ্দিন উপজেলার খাসমহল গ্রামের মো. আমির হোসেন (২৭)। স্থানীয়রা তাদের পেশাদার গরু চোর হিসেবে চেনেন ও জানেন।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি তজুমদ্দিন উপজেলার সোনারপুর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে গরু ও ঘর চুরির উপদ্রব বেড়েছে। যাঁর কারনে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে রাত জেগে চোর পাহারা দিতেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোররাতে ওই দুই চোর গরু চুরি করে যাওয়ার পথে স্থানীয়রা তাদেরকে আটকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ দু’টির মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1263" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০