admin
৩১ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় উৎসবের আমেজে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫: শিক্ষার্থীদের অংশগ্রহণে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো শহরে

 

মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা প্রতিনিধি ॥ভোলায় এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম জনপ্রিয় শিশু-কিশোর বিষয়ক পত্রিকা কিশোরকণ্ঠ আয়োজিত “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে পরীক্ষাকেন্দ্রগুলো। চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থী অংশ করে এবারের প্রতিযোগিতায়। শিশুদের চোখে ছিল উচ্ছ্বাস, মুখে ছিল আত্মবিশ্বাস—তাদের উপস্থিতিতে পুরো এলাকা যেন পরিণত হয় এক প্রাণচঞ্চল মেলায়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফিল, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ এবং কিশোর কণ্ঠ পাঠক ফোরামের ভোলা জেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব-১ এ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম এবং কেন্দ্র সচিব-২ এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

পরিদর্শন শেষে অধ্যাপক মো. ইসরাফিল বলেন, এই আয়োজন অত্যন্ত সুশৃঙ্খল ও চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। আশা করি ভোলা জেলার শিক্ষার্থীরা এ উদ্যোগ থেকে অনেক উপকৃত হবে।”

প্রফেসর মোহাম্মদ উল্যাহ বলেন, এই পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করবে।”

কিশোর কণ্ঠ ভোলা জেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বলেন শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ, পাঠ্যাভ্যাস তৈরি এবং ছাত্রকল্যাণমূলক কাজে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন।

তিনি আরও বলেন “যারা
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাংবাদিকরা। আয়োজক কমিটি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, “প্রতি বছর এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়। এটি এখন শুধু মেধা যাচাই নয়, বরং এক অনুপ্রেরণার উৎসবে রূপ নিয়েছে।”

আয়োজক সূত্রে জানা গেছে, তিনটি ক্যাটাগরিতে ভাগ করে প্রত্যেক শ্রেণি থেকে ১৭ জন করে মোট ১১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। পাশাপাশি সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী পাবেন একটি ল্যাপটপ পুরস্কার।

অভিভাবকরাও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, কিশোরকণ্ঠের এমন আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং সন্তানদের মধ্যে দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গড়ে তুলছে।

একজন পরীক্ষার্থী জানায়, “আমরা সারা বছর এই পরীক্ষার অপেক্ষায় থাকি। এটি আমাদের নতুন করে শিখতে, চিন্তা করতে এবং নিজের দক্ষতা যাচাই করতে সাহায্য করে।”

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3175" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০