admin
৩০ অগাস্ট ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বাসার সামনে মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

ষ্টাপ রিপোর্টার।।ভোলায়  সাইফুল্লাহ আরিফ (৩০) নামে ছাত্রলীগের এক নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যার পর লাশ বসতঘরের সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আরিফ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ভোলা সদর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ছিলেন।

শনিবার সকাল ৯টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আরিফ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মসজিদে নববীসংলগ্ন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বশিরউদ্দিনের ছেলে।

নিহতের বাবা বশিরউদ্দিন বলেন, ‘শুক্রবার রাতে আরিফ নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে দেখি বাসার গেটের সামনে রক্তাক্ত অবস্থায় ওর মরদেহ পড়ে আছে। আমার একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকারের নেতৃত্বে থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি নিহতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2756" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০