admin
৩১ মে ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় আর্জেন্টাইন সমর্থকদের শোভাযাত্রা

ভোলা সদর প্রতিনিধি।।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ভোলায় শুরু হয়েছে আগাম উন্মাদনা। খেলার সূচি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের তর্ক-বিতর্কের মধ্যেই এবার মাঠে নেমেছেন ব্রাজিল ভক্তরা। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে আকাশি-নীল পতাকা নিয়ে ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো। রবিবার (৩১ মে) বিকেলে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মোটরসাইকেল বহর নিয়ে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নানা বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
আর্জেন্টাইন সমর্থকরা আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের মিশন পূরণ করতে সক্ষম হবে। র‌্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ তৈরি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলাদা এক আনন্দ ও উচ্ছ্বাস কাজ করে। তাদের দাবি, বিশ্ব ফুটবলে অসংখ্য কিংবদন্তি খেলোয়াড়ের জন্ম দিয়েছে এই দলটি। তাই আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে। তারা আরো বলেন, আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র‌্যালিই জানান দিচ্ছে, বিশ্বকাপের আবহ ইতোমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3862" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০